শাল্লা প্রতিনিধি : স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ-লজিক প্রকল্পের উদ্যোগে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা পর্যায়ে যুবদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) শাল্লা উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
সমন্বয় সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়
কিভাবে স্থানীয় যুবরা ভূমিকা রাখবে তার ওপর লজিক প্রকল্পের সুনামগঞ্জ জেলা কোঅর্ডিনেটর মামুনুর রশিদ খান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মুহিত ও লজিক প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো বেলাল হোসেন বক্তব্য রাখেন।
সভায় উপজেলার ৪ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবরা উপস্থিত ছিলেন।