শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো ফজলুল করিম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রকল্পের প্রশিক্ষক মৌসুমী পাল ও সুমিত্রা সরকার।