শাল্লা প্রতিনিধি : বিএনপি-জামাতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে।
বৃহস্পতিবার, ৯ নভেম্বর দুপুরে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শাল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহিত মিয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ সদস্য অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস প্রধান অতিথির বক্তব্যে বলেন, একটি কুচক্রী মহল দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে।
শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র চৌধুরী ও বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পিযুষ কান্তি দাস। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পিযুষ চৌধুরী, বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফনী ভূষণ সরকার, শাল্লা ইউপি মেম্বার জহির মিয়া, হারুন মিয়া, হবিবপুর ইউপি মেম্বার টিপু সুলতান, যুবলীগ নেতা লাল আমিন তালুকদার, সুহেল মিয়া, সুদীপ চৌধুরী, জেলা ছাত্রলীগের সহসভাপতি পলাশ চৌধুরী, ছাত্রলীগ নেতা শামীম মিয়া, রাজু দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।