সিলেট মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের টুকেরবাজার এলাকার বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব টুকেরবাজার নয়গ্রাম পঞ্চায়েত কমিটির আহবায়ক আবু ঈসার স্মরণে টুকেরগাঁও গ্রামবাসীর উদ্যোগে এক শোকসভা শুক্রবার রাতে টুকেরগাঁওয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আবু ঈসা একজন নিবেদিত প্রাণ সমাজসেবী ব্যক্তি ছিলেন।
হাফিজ জুনায়েদ আহমদের সভাপতিত্বে এবং টুকেরবাজার নয়গ্রাম সমাজকল্যাণ যুব পরিষদের সভাপতি আব্দুস সালাম ও সাবেক সাধারণ সম্পাদক এনাম হোসেন শিপনের যৌথ পরিচালনায় শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, টুকেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদ আহমদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, বাসস সিলেটের ব্যুরো প্রধান মকসুদ আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ এ কে তারেক কালাম, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন মরহুমের ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রভাষক মাছুম আহমদ।
আবু ঈসার রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন টুকেরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ জসিম উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি