শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জে যুবলীগের বস্ত্র বিতরণ

প্রকাশিত September 25, 2017
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জে যুবলীগের বস্ত্র বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে দরিদ্র অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে শহরের আর ডি হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ অ্যাডভোকেট আবু জাহির এমপি। জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পূর্ণব্রত চৌধুরী বিভু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরীফ উল্লাহ, সহ সভাপতি মুকুল আচার্য্য, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা মোটর মালিক গ্রুপের সেক্রটারি শঙ্খ শুভ্র রায়, জেলা যুবলীগ নেতা ফেরদৌস আহমেদ, এম এ হাকিম, বিপ্লব রায়, বিপুল রায়, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ।