দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জ থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

প্রকাশিত October 10, 2023
দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জ থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে আসন্ন শারর্দীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নবীগঞ্জ থানার উদ্যোগে বিশেষ আইনশৃঙ্খখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১০ অক্টোবর দুপুর ১২টায় উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে থানার ওসি মো মাসুক আলীর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার পরিচালনায় এতে বক্তব্য রাখেন ওসি-তদন্ত গোলাম মুর্শেদ, ওসি-অপারেশন আব্দুল কাইয়ুম, ইনাতগঞ্জ ফাঁড়ি ইনচার্জ মোসলেহ উদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, সহসভাপতি রঙ্গলাল রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক উৎপল চৌধুরী পান্না, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক প্রাণেশ দেব, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি ও মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অঞ্জন রায়।
সভায় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নবীগঞ্জ উপজেলায় ৯৯টি পূজা মণ্ডপে দুর্গোৎসবকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। সম্প্রীতি বিনষ্টের চেষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, ডিজে সাউন্ড সিস্টেম পরিহার ও নৈশপ্রহরী নিয়োগের পরামর্শ দেওয়া হয়।