নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে টিকেট কালোবাজারি রোধে বিশেষ অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে।
শনিবার (২৫ অক্টোবর) হবিগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় র্যাব-৯ এর এই বিশেষ অভিযানে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে টিকেটে নামের অমিল, টিকেট মূল্যের অধিক দূরত্বে ভ্রমণ ও বিনা টিকেটে বিভিন্ন ট্রেনে ভ্রমণ করার দায়ে অন্তত ৭ যাত্রীকে ২ হাজার ৭০০ টাকার বেশি জরিমানা করা হয়।
উল্লেখ্য, অভিযোগ রয়েছে টিকেট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই অনলাইন টিকেট শেষ হয়ে যায়। পরে সেই টিকেটগুলো অধিক দামে কালোবাজারিদের নিকট হতে সাধারণ যাত্রীরা ক্রয় করতে বাধ্য হন।