শায়েস্তাগঞ্জে ৩৬ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত September 16, 2025
শায়েস্তাগঞ্জে ৩৬ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সাড়ে ৩৬ কেজি গাঁজাসহ একজজনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাদক উদ্ধার অভিযানে দায়িত্ব পালনকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পৌণে ১টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার নতুন ব্রিজ এলাকায় একটি অফ হোয়াইট রঙের গাড়িকে থামানোর জন্য সিগন্যাল দিলে গাড়িটি থামিয়ে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে; কিন্তু র‌্যাব সদস্যরা একজনকে ধরে ফেলেন।
পরে ধৃত ব্যক্তির দেওয়া তথ্য মতে, গাড়ির ভিতর থেকেেউল্লেখিত গাঁজাসহ মো ইব্রাহিম (৩৩, পিতা মৃত ইদ্রিস আলী, সুতিয়াখালি, ময়মনসিংহ সিটি কর্পোরেশন), নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।