বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদ নগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১টি বাসা ও ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা।
২৩ জানুয়ারি দিনগত রাত ১১ টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে আগুনে ১টি বসত ঘর, ১টি ল্যাপের দোকান ও ১টি সেলুন মালামাল সহ পুড়ে ছাই হয়ে গেছে।