শাবিপ্রবিতে শিক্ষা সমাপনী উদযাপন ‘উৎসবে অনিরুদ্ধ’

প্রকাশিত January 19, 2018
শাবিপ্রবিতে শিক্ষা সমাপনী উদযাপন ‘উৎসবে অনিরুদ্ধ’

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উদযাপন ‘উৎসবে অনিরুদ্ধ’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে কেক কেটে ‘উৎসবে অনিরুদ্ধ’ উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন, পুরো প্রকৌশল বিভাগের অধ্যাপক ড জহির বিন আলম। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এরপর ছিল কালার ফেস্ট। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।