শান্তিগঞ্জ থেকে ৭ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত January 2, 2026
শান্তিগঞ্জ থেকে ৭ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ৭ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত ৩১ ডিসেম্বর সকাল সোয়া ১১টার ব্রাহ্মণগাঁও এলাকায় অভিযান চালিয়ে পলায়ন চেষ্টাকারী ৩ ব্যক্তিকে আটক করে। পরে এই গাঁজা ও ১ বোতল বিদেশী মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মো মানিক মিয়া (৩৪, পিতা মৃত জমশের উল্ল্যাহ, কালিশিরি, চুনারুঘাট, হবিগঞ্জ), মো মঞ্জুর আলম (৩২, পিতা মো মোহরম আলী, কালিশিরি, চুনারুঘাট, হবিগঞ্জ) ও মো মিজানুর রহমান (৫৫, পিতা মৃত আব্দুল জাহান, ব্রাহ্মণগাঁও, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদরেকে শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।