শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ইউনিসেফের ব্যাগ প্রদান

প্রকাশিত September 2, 2022
শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ইউনিসেফের ব্যাগ প্রদান

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ (দক্ষিণ সুনামগঞ্জ) উপজেলার ২টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
ইউনিসেফের সহযোগিতায় ও এফআইভিডিবির পরিচালনায় ইমারজেন্সি রেসপন্স প্রকল্পের আওতায় ধারাবাহিকভাবে পৃথক সময়ে বুধবার ও বৃহস্পতিবার ৭ শতাধিক শিক্ষার্থীদের মাঝে এসব ব্যাগ বিতরণ করা হয়।
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিমুলবাঁক ইউনিয়নের ডিকেসিআর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে স্কুলব্যাগ দেওয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, চলমান প্রকল্পের অভিভাবক কো-অর্ডিনেটর আজিম উদ্দীন, কমিউনিটি মোবিলাইজার আমজাদ আলী, জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহিনুর আলম শাহিন, সহসভাপতি তাহির আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমা চক্রবর্তী ও শান্তিগঞ্জ উপজেলা কিশোর কিশোরী ক্লাবের সভাপতি কামরুল ইসলাম সুমন।-সংবাদ বিজ্ঞপ্তি