শান্তিগঞ্জের দরগাপাশায় অসহায় ও দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ

প্রকাশিত August 22, 2022
শান্তিগঞ্জের দরগাপাশায় অসহায় ও দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : স্মরণকালের ভয়াবহ বন্যা পরবর্তী মহিলা বিষয়ক অধিদপ্তরের পুনর্বাসন কর্মসূচির আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে ২৫৩ জন অসহায় ও দুস্থ কার্ডধারী নারীর মধ্যে ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ইউনিয়ন পরিষদ ভবনে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো ছুফি মিয়া ও ট্যাগ অফিসার মো হাসান করিব।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ললিত মোহন দাস, মো সুরুজ আলী, লুবা রানী দাস ও মরিয়ম বেগম।
চেয়ারম্যান মো ছুফি মিয়া কার্ডধারীর সংখ্যা আরও বাড়ানোর জন্য সরকারের নিকট দাবি জানান।