শহীদ শেখ মনির জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত December 8, 2022
শহীদ শেখ মনির জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে খাবার বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪ তম জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের সভাপতি প্রার্থী বিপ্লব রায় চৌধুরীর উদ্যোগে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে শহরের রাধাগোবিন্দ আখড়ায় এসব খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব-কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান শামীম, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি সজল রায়, বিপুল রায়, পৌর যুবলীগ নেতা উজ্জ্বল আহমেদ, লিটন মিয়া, শিক্ষিকা পিয়ালী রায়, তন্বী সরকার ও লিটন পাল।