শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সম্প্রীতি বাংলাদেশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

প্রকাশিত December 14, 2022
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সম্প্রীতি বাংলাদেশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
বুধবার সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের কার্যকরী সদস্য সাইফ আহমেদ ও তাপস হালদার এবং সদস্য সাংবাদিক জাভেদ আলম, রাজীব কর, আবু তালেব ও ফয়জুল বারী। সংবাদ বিজ্ঞপ্তি