শফিক চৌধুরীর বিজয়ে প্রবাসীদের উদ্যোগে শোকরানা মিলাদ অনুষ্ঠিত

প্রকাশিত January 10, 2024
শফিক চৌধুরীর বিজয়ে প্রবাসীদের উদ্যোগে শোকরানা মিলাদ অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর বিজয় লাভে শোকরানা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসীদের উদ্যোগে মঙ্গলবার, ৯ জানুয়ারি (২৫ পৌষ) এশার নামাজের পর সিলেট মহানগরীর টিলাগড় এলাকায় শফিকুর রহমান চৌধুরীর বাসভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জাতীয় চার নেতাসহ মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় ।
মাহফিলে অংশ নেন প্রবাসী আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সিলেট জেলা, মহানগর এবং বিশ্বনাথ ও ওসমানীনগরসহ বিভিন্ন উপজেলার বিভিন্নস্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন চান্দুশাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা টিলাগড়ের সহকারী সুপার কায়েস মাহমুদ চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি