নিজস্ব প্রতিবেদক : জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কিছু এলাকায় আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি ইনকামিং ডিএস ও বাস সেকশনালাইজারের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, সিলেট কর্তৃক এই দপ্তরের বিভিন্ন ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট মহানগরীর আম্বরখানা, জালালাবাদ, বনকলাপাড়া, খাসদবির, মিরবক্সটুলা, বড়বাজার, হাজারীবাগ, জিন্দাবাজার, বন্দরবাজার, তাঁতিপাড়া, কাজী ইলিয়াস, মজুমদারী, হাউজিং এস্টেট, সৈয়দ মুগনি, ফাজিল চিশত, নূরানী, শাহ রুমি মাজার, পায়রা, লোহারপাড়া, কাজিটুলা, শাহী ঈদগা, হাওয়াপাড়া, দরগা গেট, লাক্কাতুড়া, মালনীছড়া, আবাদানি, বড়শালা, মংলিরপাড়, বাইশটিলা, কেওয়াছড়া, হিলুয়াছড়া, ধোপাগুল, লিলাপড়া, মহালদিক, লালবাগ, সালুটিকর, সালিয়া রংঙ্গিটিলা, দাপনাটিলা, পীরেরগাঁও প্রভৃতি এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।