আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিইর সমর্থনে দক্ষিণ সুরমার লালাবাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর/২২ আশ্বিন) ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে গণসংযোগ এবং লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।
এসময় ভোটারদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ভোটাররা জানান, তারা ড মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিইর মতো সুশিক্ষিত মানুষকেই এলাকার সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।
কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন, ছাত্রনেতা নাবির মোহাম্মদ নিজাম, ছাত্রনেতা জাহিদুল ইসলাম জুনান, আব্দুল কাইয়ুম, মুন্না আহমেদ, হুমায়ূন আহমেদ, শহীদ মিয়া প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি