লাখাইয়ে ১২০ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন দিলেন সংসদ সদস্য

প্রকাশিত March 1, 2023
লাখাইয়ে ১২০ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন দিলেন সংসদ সদস্য

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় অস্বচ্ছল ১২০ নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির প্রধান অতিথি হিসেবে ১২০ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
উপকারভোগী নারীরা উপজেলার ৬ ইউনিয়নের বাসিন্দা। সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে এসব সেলাই মেশিন দেওয়া হলো।
এছাড়া একই অনুষ্ঠানে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে অর্থসহায়তা বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণকালে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মুশফিউল আলম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির বলেন, দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া নারীদেরকে স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছেন।
উপকারভোগী নাসিমা আক্তার জানান, তার স্বামীর একার রোজগারে সংসার ভালভাবে চলেনা। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সেলাই প্রশিক্ষণ নিয়েছিলেন। একটি মেশিন পাওয়ায় এখন থেকে তিনিও উপার্জন করতে পারবেন।
এ নিয়ে জেলার ৩ উপজেলায় ৫০৫ নারীকে সেলাই মেশিন দেওয়া হলো।
একই দিন বিকেলে পৌণে ২ কোটি টাকা ব্যয়ে লাখাই ডিসি রোড থেকে বামৈ গরুরবাজার পর্যস্ত রাস্তা পাকাকরণ উদ্বোধন করেন অ্যাডভোকেট মো আবু জাহির এমপি।
পরে ইউনিয়বাসী আয়োজিত তার গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।