বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাইয়ে বামৈ সরকারি উচ্চবিদ্যালয়ে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে।
আগামী ২২ জুন পর্যন্ত এ মূল্যায়ন চলবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার, ১৫ জুন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মুহাম্মদ সাদিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো মামুনুর রশিদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মুফতি মাওলানা এ কে এম এ ওয়াহাব নাঈমী, অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শাকিল ও সাংবাদিক বাহার উদ্দিন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ষান্মাসিক পরীক্ষার মূল্যায়ন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।