জ্বালানি তেল ও পরিবহনে ভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং পুলিশের গুলিতে ভোলায় ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুড়িয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম মোল্লা তাজ, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মো ফরিদ মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, আব্দুল মুত্তালিব ও আরিফ আহমেদ রূপন।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মালু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান চৌধুরী সাচ্চু, অ্যাডভোকেট আব্দুল মুক্তাদির, মোহাম্মদ আলী সোলাইমান, শরিফুল ইসলাম বাদশা, ফরিদ আহমেদ, ছাত্রদলের সদস্য সচিব আহমদ আজম ও যুগ্মআহ্বায়ক ফজলে রাব্বি।
সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান চৌধুরী জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছের নির্দেশনায় আন্দোলন সংগ্রামে মুড়িয়াউক ইউনিয়ন বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে।-সংবাদদাতা