‘লন্ডনে ৮ দশকের রাজনীতি : গণতন্ত্র থেকে ফ্যাসিবাদ’ শীর্ষক সেমিনার

প্রকাশিত March 3, 2023
‘লন্ডনে ৮ দশকের রাজনীতি : গণতন্ত্র থেকে ফ্যাসিবাদ’ শীর্ষক সেমিনার

লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের উদ্যোগে ‘৮ দশকের রাজনীতি ও সংস্কৃতি : গণতন্ত্র থেকে ফ্যাসিবাদ (১৯৪৭-২০২৩)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার স্থানীয় সময় রাতে পূর্ব লন্ডনের মাইলেন রোডে ব্লু মোন মিডিয়া হলে অনুষ্ঠিত সেমিনারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বুদ্ধিজীবী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে কানাডা থেকে এসে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক অধ্যাপক ড তাজ হাশমী। নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আরিফ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও আইনজীবী ব্যারিস্টার আবু বক্কর মোল্লা, দৈনিক আমার দেশে পত্রিকার নির্বাহী সম্পাদক ওলী উল্লাহ নোমান ও নিরাপদ বাংলাদেশ চাই ইউকের উপদেষ্টা আব্দুল্লাহ আল মুনিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহসভাপতি মো আসয়াদুল হক, আলী হোসাইন, মো তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ খান, নির্বাহী সদস্য মির্জা এনামুল হক, মো কাওছার আহমদ চৌধুরী, মো ইকবাল হুসেন, মো আলম আহমদ, সুমেনা বেগম, মো আমিনুল ইসলাম সফর, মো ফান্টু, সাইদুজ্জামান তারেক, রায়হান আহমদ, মো রাসেল মাহমুদ, মো শরিফ, এনবিসি ইউকের সাবেক সভাপতি শামীমুল হক, ইআরআই সেক্রেটারি নওশিন মোস্তারি মিয়া সাহেব, মানবাধিকার কর্মী জহির আহমদ, মিজানুর মিয়া, নাহিদ তালুকদার, আবু তালহা, এস এম রেজাউল করিম, মো ইকবাল হুসেন, মো জাহিদুর রহমান, মো অহিদুল ইসলাম, মিনহাজ আহমদ ও ফখরুল মিয়া ।
প্রধান অতিথির বক্তব্যে ড. তাজ হাশমী বলেন, আওয়ামী লীগ ভূয়া মুক্তিযোদ্ধা তৈরি করে মুক্তিযোদ্ধা কোটায় দলীয় লোক নিয়োগ করে মেধাবীদের অবমূল্যায়ন করছে।
বিএনপি-জামায়াতের ঐক্য ভাঙ্গতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলেও তিনি মন্তব্য করেন। সংবাদ বিজ্ঞপ্তি