যুক্তরাজ্যে মইজপুর, লোহারগাঁও ও সেরা মোহাম্মদপুর গ্রামের প্রবাসীদের জনকল্যাণ সংগঠন প্রবাসী গ্রামবাংলা সংস্থা ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা-জিএম অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় লন্ডনের বাঙালিপাড়া খ্যাত ব্রিকলেন জামে মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী চেয়ারম্যান মো বকুল মিয়া। বিগত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো আফরোজ আলী।
এরপর প্রবাসী গ্রামবাংলা সংস্থা ইউকের উদ্যোগে গরিব-দুঃখী-অসহায় মানুষের কল্যাণে গ্রহণ করা বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভার দ্বিতীয় অধিবেশনে পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে
মো শাহজাহান হোসেনকে চেয়ারম্যান, আফরোজ আলীকে পুনরায় সাধারণ সম্পাদক ও মো ঈমাম আলীকে কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। সংগঠনের নিয়ম অনুযায়ী পরবর্তী সভার আগে নবনির্বাচিত নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা চন্দন মিয়া (সদরুল হক), সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সালেহ আহমদ, মোহাম্মদ আসাদ মিয়া (কদ্দুস), মোহাম্মদ আলা উদ্দিন ও মোহাম্মদ মহি উদ্দিন (হিরণ)।
সাধারণ সভার প্রথম পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও সংগঠক শাহ নূরুল করিম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক জাবির আহমদ।
সাধারণ সভায় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, নর্দাম্পটন বারার কাউন্সিলর মো তোরণ মিয়া, সংগঠনের উপদেষ্টা চন্দন মিয়া (সদরুল হক), সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সালেহ আহমদ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আসাদ মিয়া (কদ্দুস), সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ মহি উদ্দিন (হিরণ), মোহাম্মদ জামাল উদ্দিন (রাজা), সদস্য তরাজ মিয়া, সৈয়দ আরিফ আলী, আমরু মিয়া (কয়সর), কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ার শাহজাহান হোসাইন, এস এম কামরুল আলম, মোহাম্মদ সেলিম মিয়া, মুহিবুর রহমান, মাহমুদুল হাসান (সিতুল), ভাইস চেয়ার হাফিজুর রহমান লাকু, কোষাধ্যক্ষ লিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো রিপন মিয়া, মেম্বারশিপ সেক্রেটারি মো ঈমান আলী ও আজাদ মিয়া, এবং সদস্য মো মুহিবুর রহমান, কমলা মিয়া, আজহার উদ্দিন, ইলিয়াস আলী ও ছামির মাহমুদ।
সভায় সংগঠনের সদস্য মো তোরণ মিয়া নর্দাম্পটন বারার টানা দ্বিতীয় বার কাউন্সিলর ও হাফিজুর রহমান লাকু জগন্নাথপুর এফসির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাদেরকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।-সংবাদ বিজ্ঞপ্তি