লতিফা-শফি চৌধুরী মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ

প্রকাশিত March 14, 2023
লতিফা-শফি চৌধুরী মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ

দক্ষিণ সুরমা প্রতিনিধি : লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী বলেছেন, নারী শিক্ষাল প্রসারে লতিফ-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেছেন, শিক্ষার্থীদের কলেজ জীবন একটি নতুন অধ্যায়ের সূচনা। এই অধ্যায়ে লক্ষ্য স্থির করে সে অনুযায়ী পড়ালেখায় মনোনিবেশ করতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে শিক্ষার বিকল্প নেই।
শফি আহমদ চৌধুরী রবিবার, ১২ মার্চ সকালে সিলেটের দক্ষিণ সুরমার নৈখাইয়ে লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড কবির চৌধুরী, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ডা শামীমুর রহমান, শিক্ষাবিদ লে কর্নেল (অব) আতাউর রহমান পীর, দাতা সদস্য হাবিবুর রহমান চৌধুরী, দাতা সদস্য ও হাজী মোহাম্মদ রাজা চৌধুরী ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি জুলহু মিয়া চৌধুরী, সদস্য আব্দুল হাই খসরু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, শাহ আহমে-উর রব, জামাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জমশেদ আলী, যুবনেতা মঈনুল ইসলাম মনজুর, কলেজের সহকারী অধ্যাপক ও ভর্তি কমিটির চেয়ারম্যান ফখরুল ওয়াহেদ চৌধুরী প্রমুখ। ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা বেগম।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।