লক্ষণাবন্দে বিএনপি নেতা আবুল কাহের শামীমের মতবিনিময়

প্রকাশিত March 17, 2023
লক্ষণাবন্দে বিএনপি নেতা আবুল কাহের শামীমের মতবিনিময়

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, দেশ-জাতি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে প্রান্তিক জনগোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ থেকে জাতিকে মুক্ত করতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি লড়ে যাচ্ছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তৃণমূল নেতাকর্মীরা হচ্ছে প্রধান হাতিয়ার। তাই যে কোন আন্দোলন-সংগ্রামে দলের প্রাণ হিসেবে তৃণমূল নেতাকর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার রাতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওয়ার্ড বিএনপি সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, জেলা ছাত্রদলের সহসভাপতি কামরুজ্জামান জোনাক, সহসম্পাদক ফাহাদ আহমদ, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক রাহাদ চাকলাদার, আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান, আব্দুল আহাদ, পৌর যুবদলের যুগ্মআহবায়ক নূরুজ্জামান জুবেল, আহবায়ক কমিটির সদস্য লতিফ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক কয়েছ আহমদ, উপজেলা বিএনপির সদস্য খায়রুল ইসলাম, মাছুম আহমদ, ছাত্রদলের সদস্য সচিব শাহান আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আশফাক চৌধুরী, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক সুহেদ রহমান, তোফায়েল আহমদ, ছাত্রদল নেতা তাজ উদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি