নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৯টি এয়ারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল রবিবার (২১ ডিসেম্বর/৬ পৌষ) রাত সোয়া ১২টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকায় একটি পরিত্যক্ত ভিটার পাশে ঝোঁপের মধ্যে পাটের বস্তা দ্বারা মোড়ানো অবস্থায় এ ই ৯টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার মধ্যরাতে র্যাব-৯ একই উপজেলার একই এলাকায় আকাশমনি গাছ বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান ও এয়ারগানের ১১০টি গুলি উদ্ধার উদ্ধার করে।