নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় সোয়া লাখ টাকা জরিমানা করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, মৌলভীবাজারের সহায়তায় র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (২৩ ডিসেম্বর/৮ পৌষ) দুপুর আনুমানিক দেড়টার উপজেলার দক্ষিণ রবির বাজারে অভিযান পরিচালনা করে।
এ সময় পণ্যের মোড়ক ব্যবহার না করা, নকল পণ্য প্রস্তুত বা উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় করার দায়ে জনতা ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা, তাজমহল ডিপার্টমেন্টাল স্টোরের মালিককে ৩০ হাজার টাকা, ওয়াফি ফুড এন্ড কনফেকশনারির মালিককে ২৫ হাজার টাকা ও স্বাদ এন্ড কোম্পানির (শাখা) মালিককে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।