নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন অতিরিক্ত দামে ডিজেল ও কেরোসিন বিক্রি করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল বুধবার (১৮ মার্চ/৪ চৈত্র) আনুমানিক সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অতিরিক্ত দামে ডিজেল ও কেরোসিন বিক্রি করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের (২০০৯) ৫২ ধারায় বিক্রয়কারী প্রতিষ্ঠানের মালিক মো বাসির মিয়াকে (সুলতানপুর, ব্রাহ্মণবাড়িয়া) এই জরিমানা করা হয়।