র‌্যাব-সেনা অভিযানে জৈন্তাপুরে গুলিসহ ২টি এয়ারগান উদ্ধার

প্রকাশিত January 27, 2026
র‌্যাব-সেনা অভিযানে জৈন্তাপুরে গুলিসহ ২টি এয়ারগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে সিলেটের জৈন্তাপুর উপজেলায় গুলিসহ ২টি এয়ারগান উদ্ধার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও বাংলাদেশ সেনাবাহিনী, ২৭ বীর-এর একটি যৌথ আভিযানিক দল সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার পর অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালীন উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর এলাকায় একটি বাড়ির আশেপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করে।
এরপর একই এলাকার একটি উঁচু পাহাড়ের আশপাশে ব্যাপক তল্লাশি করে পাহাড়ের ঢালের নিচে ঝোঁপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় আরো একটি এয়ারগান ও এয়ারগানের ১০০টি গুলি উদ্ধার করা হয়।
তবে উদ্ধারকৃত এয়ারগান ও গুলির সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।
উদ্ধারকৃত এয়ারগান ও গুলিগুলো নাশকতার কাজে ব্যবহারের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান ও গুলি জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।