নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের কানাইঘাটের একটি হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, কানাইঘাট উপজেলার ডাউকেরগুল এলাকার আব্দুল হান্নান ওরপে হানাইর জমি জবর দখল ও চাঁদা দাবির বিষয় নিয়ে বিরোধের জের ধরে গত ৯ নভেম্বব ভোর ৫টার দিকে প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক ঘরে ঢুকে তাকে গুরুতর আহত করে।
পরে আব্দুল হান্নান ওরপে হানাইকে তার আত্মীয়-স্বজন চিকিৎসার জন্য কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার ভাই বাদি হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করলে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার (২৫ নভেম্বর) আনুমানিক রাত সোয়া ৮টায় উপজেলার আলীরগাঁও এলাকায় অভিযান চালিয়ে মামলার (নং-০৮/১৭৭, তারিখ-১২/১১/২০২৫ইং, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) আসামি আব্দুল হামিদকে (৫৫, পিতা মৃত আলাউদ্দিন ওরপে আলাউর রহমান, ডাউকেরগুল, কানাইঘাট, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।