র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে দোয়ারাবাজারে বিদেশী রিভলবারসহ গ্রেফতার ১

প্রকাশিত October 25, 2024
র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে দোয়ারাবাজারে বিদেশী রিভলবারসহ গ্রেফতার ১

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ১টি লাইসেন্সবিহীন বিদেশী রিভলবারসহ একজন গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও বিজিবির একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার ভোগলা ইউনিয়নের ইদুকোনা বাজারে সোহেল মিয়ার ফার্মেসিতে অভিযান পরিচালনা করে।
এসময় সেখান থেকে ১টি লাইসেন্সবিহীন বিদেশী রিভলবারসহ আবু বক্কর সিদ্দিক (২৪, পিতা রুস্তম আলী, ইদুকোনা, দোয়ারাবাজার, সুনামগঞ্জ) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী