র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সুনামগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার জামালাগঞ্জ থানার শিশু (১৬) ধর্ষণ মামলার একমাত্র আসামি জেলার শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী (জামলাবাদ) এলাকার শৈবুর রহমানের ছেলে মো জয়নালকে (২০) গ্রেফতার করে।
তাকে জামালাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি