র‌্যাবের অভিযানে সিলেট ও হবিগঞ্জ বিদেশী মদ ও গাঁজাসহ গ্রেফতার ৩

প্রকাশিত October 20, 2022
র‌্যাবের অভিযানে সিলেট ও হবিগঞ্জ বিদেশী মদ ও গাঁজাসহ গ্রেফতার ৩

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ৭১ বোতল বিদেশী মদ ও ১৫ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, ব্যাটালিয়ন সদর, সিলেটের একটি আভিযানিক দল বুধবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৭১ বোতল বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি কানাইঘাট উপজেলার গাছবাড়ী নয়াগ্রাম এলাকার মৃত ওয়াছিল আলীর ছেলে খুবেব আহমদ (৪২)।
অপর অভিযানে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার প্রথম প্রহরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা এলাকায় থেকে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার ও দুই ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথেরগাঁও এলাকার আবুল কাশেমের ছেলে মো রমজান আলী (২২) ও রইছ আলীর ছেলে রাজা (৪০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব ৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আসামিদেরকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।