র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার

প্রকাশিত September 4, 2025
র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব নরসিংদীতে মৌলভীবাজারের একটি হত্যামামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার ও র‌্যাব-১১ নরসিংদীর একটি যৌথ আভিযানিক দল বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মৌলভীবাজারের রাজনগর থানার মামলা {(নং-৬, তারিখ-১৩/০৩/২০২১, জিআর-৩৫/২১(রাজ), ধারা-৩০২/৩৪ পেনাল কোড} মূলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকরাম উদ্দিনকে (৩০, পিতা লকুস মিয়া, আমিনপুর, রাজনগর, মৌলভীবাজার) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।