নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৭০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে।
এক তথ্য বিবরণীতে র্যাব-৯ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার, ১৮ আগস্ট সন্ধ্যায় মাধবপুর উপজেলার খোয়াবই এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ৭০ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কেনদায় মৌলভীপাড়া এলাকার মো সালাউদ্দিনের ছেলে মো আল-আমিন ওরফে শীলকে গ্রেফতার করা হয়।
আরও জানানো হয়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।