র‌্যাবের অভিযানে ব্রাহ্মণাবাড়িয়ায় ফেনসিডিল ও গাঁজাসহ ৪ জন গ্রেফতার

প্রকাশিত October 6, 2024
র‌্যাবের অভিযানে ব্রাহ্মণাবাড়িয়ায় ফেনসিডিল ও গাঁজাসহ ৪ জন গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ায় ৯৬ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার আভিযানিক দল শনিবার, ৫ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে জেলার নাসিরনগর থানাধীন এলাকা থেকে অভিনব উপায়ে মাদক বহনকালে ৪ জনকে উল্লেখিত মাদকসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জের সেলিনা আক্তার (৪০, স্বামী মৃত আলী, জাফরাবাদ, কুলিয়ারচর), লাকী আক্তার (৩২, স্বামী সাইফুল, মনোহরপুর, কুলিয়ারচর), মো ফরিদ মিয়া (৩৪, পিতা মৃত আব্দুর রউফ, লক্ষীপুর উত্তরপাড়া, ভৈরব) ও রুমা আক্তার (৩০, স্বামী হাবিব মিয়া, ভৈরবপুর উত্তরপাড়া), ভৈরব)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ‘মাদক ব্যবসায়ী’দেরকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী