র‌্যাবের অভিযানে বিশ্বম্ভরপুরে ৩৯৭ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত February 19, 2026
র‌্যাবের অভিযানে বিশ্বম্ভরপুরে ৩৯৭ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৩৯৭ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সূত্রে সংবাদ পেয়ে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌণে ১০টার দিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বসন্তপুর বাজারের পাশে অভিযান চালিয়ে পলায়নের চেষ্টাকারী ৩ জনকে মোটরসাইকেলসহ আটক করে।
পরে আটক জামালগঞ্জ উপজেলার মো মানিক মিয়া (৪০, পিতা মো রেজ্জাক মিয়া, সংবাদপুর), মো আলমগীর (৪০, পিতা মো ফরিদ মিয়া, ভাটিলালপুর) ও মো মামুন মিয়ার (২২, পিতা মো জাকির হোসেন, জামলাবাজ), নিকট থেকে এই ইয়াবা উদ্ধার এবং এই তিনজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আলামতসহ তাদেরকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।