নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব নাশকতা মামলার পলাতক আসামি এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল রবিবার (১৭ নভেম্বর) অনুমানিক রাত পৌণে ৯টায় সিলেট মহানগর পুলিশের শাহপরান (র) থানার নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে সিলেট কোতয়ালি মডেল থানার মামলার (নং ৬০, তারিখ ২৮/০১/২৫ ইং, ধারা ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৩/ ১৪৯/ ৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩২৬/৩৪ পেনাল কোড ১৮৬০) এজাহারনামীয় আসামি সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক বর্তমানে সিলেট সদর উপজেলা যুবলীগ নেতা আকরামুল ইসলাম মান্না ওরফে আকরামকে (৩০, পিতা হাবিব মিয়া, দলইপাড়া, শাহপরান, সিলেট) গ্রেফতরা করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।