নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের নবীগঞ্জে মায়ের হন্তারক ছেলেকে সিলেটের গোয়াইঘাট থেকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, নবীগঞ্জ উপজেলার আদিত্যপুরে ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছেলে ফজল মিয়া মা আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা করে ঘরের ভিতরে দেহ ও বাইরে মাথা রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় তার ভাই আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে হবিগঞ্জ আদালতের রায়ে ফজল মিয়া মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়।
এর পরিপ্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট ও সিপিসি-৩ ক্যাম্প, হবিগঞ্জের একটি যৌথ আভিযানিক দল রবিবার (১৬ নভেম্বর) আনুমানিক রাত পৌণে ১০টায় গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকায় অভিযান পরিচালনা করে ফজল মিয়াকে (পিতা মৃত আশ্রব আলী, আদিত্যপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।