র‌্যাবের অভিযানে নবীগঞ্জ থেকে ১৭ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

প্রকাশিত November 25, 2025
র‌্যাবের অভিযানে নবীগঞ্জ থেকে ১৭ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের নবীগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯, সিপিসি-৩, হবিগঞ্জের একটি আভিযানিক দল সোমবার (২৪ নভেম্বর) আনুমানিক রাত পৌণে ৮টায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে পূর্ব তিমিরপুর নামক স্থানে চেকপোস্ট ডিউটিকালীন নবীগঞ্জমুখী একটি সাদা রঙের প্রাইভেট কারকে দাঁড়ানোর জন্য সংকেত দিলে গাড়িচালক পলায়নের চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার নিকট থেকে ১৭ কেজি গাঁজাসহ মো রিপন মিয়া (২২, পিতা মৃত কেলু মিয়া, মির্জাপুর, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ) নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে আলামতসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।