নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে।
গোপন সূত্রের খবরে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৮ মার্চ) আনুমানিক রাত ৯টায় চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চাকলাপুঞ্জি চা বাগানের আশেপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত দুইটি পাটের বস্তার ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।