র‌্যাবের অভিযানে কোম্পানীগঞ্জে বিদেশী মদ ও ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত December 5, 2025
র‌্যাবের অভিযানে কোম্পানীগঞ্জে বিদেশী মদ ও ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৬৪ বোতল বিদেশী মদ ও ৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত পৌণে ১০টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে আখল মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে এই মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দ এবং আখল মিয়াকে (৪১, পিতা মৃত আফতাব আলী, কোম্পানীগঞ্জ, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জব্দকৃত আলামতসহ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।