র‌্যাবের অভিযানে কমলগঞ্জে ২টি এয়ারগান ও ১১০টি গুলি উদ্ধার

প্রকাশিত December 20, 2025
র‌্যাবের অভিযানে কমলগঞ্জে ২টি এয়ারগান ও ১১০টি গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান ও এয়ারগানের ১১০টি গুলি উদ্ধার উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল শুক্রবার (১৯ ডিসেস্বর) আনুমানিক রাত দেড়টায় কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর এলাকায় রাস্তার পাশে আকাশমনি গাছ বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এ দু’টি এয়ারগান ও গুলিগুলো উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ কলমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।