র‌্যাবের অভিয়ানে বিভিন্ন জেলায় গ্রেফতার ৫ || মাদক উদ্ধার || জরিমানা

প্রকাশিত August 4, 2026
র‌্যাবের অভিয়ানে বিভিন্ন জেলায় গ্রেফতার ৫ || মাদক উদ্ধার || জরিমানা

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ বিভিন্ন জেলায় একক ও যৌথ অভিযান চালিয়ে নানা অপরাধে জনকে ৫ জনকে গ্রেফতার সহ মাদক উদ্ধার ও জরিমানা করেছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর যৌথ আভিযানিক দল ৩ আগস্ট নরসিংদীর শিবপুর মডেল থানার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার মামলায় হত্যার পর লাশ গুমের ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামি সাইমন মিয়াকে (২০, পিতা সুমন মিয়া, সৃষ্টিগড়, নরসিংদী) গ্রেফতার করে।
এর আগে মামলায় তদন্তে প্রাপ্ত অপর ২ আসামিকেও র‌্যাব-৯ গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও সিপিসি-২, শ্রীমঙ্গলের যৌথ আভিযানিক ২ আগস্ট মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার উত্তর বাড়াউড়া এলাকায় অভিযান চালিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সেলিম মিয়া হত্যা মামলার ৪ নম্বর আসামি সায়েককে (২৬, পিতা নবিজ আলী, আস্তমা, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের আভিযানিক দল একই দিন সিলেট মহানগরীর হজরত শাহজালাল (র) মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে যশোরের বাঘারপাড়ায় স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় বাঘারপাড়া থানার মামলায় প্রধান আসামি আব্দুল্লাহ ইফাদকে (২০, পিতা আব্দুল মালেক, উত্তর বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ) গ্রেফতার করে।
একই দিন র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গলের আভিযানিক দল মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন কালীঘাট ইউনিয়নের রাজঘাট-কালীঘাট রাস্তার লাখাইছড়া চা বাগান এলাকায় চেকপোস্ট স্থাপন করে ২৩ বোতল (৮.৬২৫ লিটার) বিদেশী মদ ও অটোরিশা সহ শাহরিয়ার সোহান (১৯, পিতা শরীফ হোসেন, বিটিআরআই, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) ও বিশাল মোদি (১৮, পিতা শৈলান মোদি, কাকিয়াছড়া চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) নামের ২ জনকে গ্রেফতার করে।
র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট ও জেলা প্রশাসন, সিলেটের যৌথ আভিযানিক দল একই দিন সিলেট মহানগরীর খাদিমনগর এলাকায় শাহপরাণ গেইট সংলগ্ন বালাজি স্টোর নামক মুদির দোকানে অভিযান চালিয়ে ১ হাজার ২৭৪ প্যাকেট নকল সিগারেট জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১ হাজার ৯২০ টাকা। এ সময় উপস্থিত ম্যাজিস্ট্রেট দোকানের মালিক বকুল দেবনাথকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।