জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের দেশে-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই বিদ্যালয়ের চার অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারকসহ নগদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট মদন মোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ। প্রাক্তন ছাত্র আব্দুল বাছিদ সজলুর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো আব্দুল কুদ্দুছ, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মো আব্দুল হাকিম, মো জালাল উদ্দিন ও রাধিকা রঞ্জন দাস চকদার।
এছাড়াও বক্তব্য দেন, বর্তমান প্রধান শিক্ষক আসলাম উদ্দিন ফকির, প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম খসরু, শাহজাহান সিরাজী, জামাল উদ্দিন, মুক্তাদীর আহমদ মুক্তা, আমিরুল হক বাবলু, আসমা বেগম রুবি, অ্যাডভোকেট বনশ্রী দাস অপু, নাজমুল হক, মাহবুব হোসেন মিঠু, আসরাফুজ্জামান বাদশা ও সাইফুল রহমান রানা।