রেমিট্যান্স বন্ধ ও বিমান বয়কটের হুমকি যুক্তরাজ্য প্রবাসীদের

প্রকাশিত November 23, 2025
রেমিট্যান্স বন্ধ ও বিমান বয়কটের হুমকি যুক্তরাজ্য প্রবাসীদের

শেখ নূরুল ইসলাম, ইউকে : গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিওনের বর্ণাঢ্য অভিষেক ও ডিনারপার্টি গত ১৯ নভেম্বর রাতে ৭ ওল্ডহামের দি গ্রান্ড ভ্যানুতে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের রিজিওনাল চেয়ারম্যান নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদকে অভিষিক্ত ও শপথ পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানচেস্টারে বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের পেট্রন বিশিষ্ট সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর, কেন্দ্রীয় কো কনভেনর মাসুদ আহমদ, ট্রেজারার কাউন্সিলার আশরাফ মিয়া, ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলার আব্দুল জব্বার ওবিই, ওয়রিংটন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোয়াজ্জেম হোসেন, টেমস সাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার শিবলী আলম, ডেপুটি লর্ড লেফটেন্যান্ট আলী আকবর ওবিই, কিথলি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ফুলজার হোসেন, কাউন্সিলার মোহন আলী, কাউন্সিলার আব্দুল মালিক, বীর মুক্তিযোদ্ধা ড নজরুল ইসলাম, সুরাবুর রহমান, আব্দুর রব ও সৈয়দ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতা ।
বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার সুহেল মিয়া, উপদেষ্টা গনি চৌধুরী, রুহেল আমিন রুহেল, আব্দুল মান্নান মনাফ, সৈয়দ সাদেক আহমেদ, শেখ জাফর আহমেদ, শাহজানুর রাজা, শিপার মিয়া, মুজিবুর রহমান, সৈয়দ মোহাম্মদ কাহের, আনছার উদ্দিন, আব্দুর রুউফ তালুকদার ও এনামুল হক।
অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের প্রকাশিত বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিয়ন আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়।
ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এম এ ফাইটার রচডেল দল।
অনুষ্ঠানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য দেশের ফ্লাইট চালু, হাইকমিশনে নো-ভিসা ফি ও বিমানের ভাড়া কমানো, ট্রেন লাইনের সংস্কার ও উন্নতিকরণ, ডিসেম্বর মাসে বিমানের ভাড়া হ্রাস ও সিলেটের প্রতি বৈষ্যে দূরীকরণের দাবি জানানো হয়।
অবিলম্বে দাবি না মানলে অচিরেই বাংলাদেশে রেমিট্যান্স বন্ধ ও বিমান বয়কটের ডাক দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি