রিক্সা শ্রমিক ইউনিয়ন বালুচর শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভা

প্রকাশিত March 27, 2023
রিক্সা শ্রমিক ইউনিয়ন বালুচর শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভা

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন বালুচর শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সোমবার, ২৭ মার্চ বালুচরে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু। বিশেষ অতিথি ছিলেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্কাস আলী ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
রিক্সা শ্রমিক ইউনিয়ন বালুচর শাখার সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারিছ মিয়ার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা রাসেল আহমদ, ওবায়দুল কাদের, মিজানুর রহমান হাওলাদার, নূরুল হক, আব্দুস সোবহান, আলমগীর নূর, এরশাদ হোসেন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি