রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার লাভে আতাউল করিমকে চেম্বারের অভিনন্দন

প্রকাশিত May 24, 2024
রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার লাভে আতাউল করিমকে চেম্বারের অভিনন্দন

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সংগঠনের সদস্য বারবার নির্বাচিত শ্রেষ্ঠ করদাতা, বিশিষ্ট শিল্পপতি এ কে এম আতাউল করিম ২৫০টিরও বেশি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন এবং প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ৯২ লাখ ১৬ হাজার লিটার পরিশোধিত খাবার পানি প্রস্তুতকরণ ও সরবরাহের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০২১ লাভ করায় অভিনন্দন জানানো হয়েছে।
সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি তাহমিন আহমদ তাকে আন্তরিক অভিনন্দন জানানোর পাশপাশি তার উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
এছাড়া এ কে এম আতাউল করিমকে এ পুরস্কারের জন্য মনোনীত করায় বাংলাদেশ সরকারকেও চেম্বার সভাপতি ধন্যবাদ জানিয়েছেন।