নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব অভিযোগ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে মৌলভীবাজারের রাজনগর থেকে ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নোয়াহাটি এলাকায় এক যুবক ও এক যুবতির মধ্যে প্রায় ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এক পর্ায়ে গত ৭ নভেম্বর দুপুর আনুমানিক ২টায় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রেমিক বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
প্রেমিকা ঘটনাটি গোপন না করে তার পিতাকে জানালে তিনি বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, হবিগঞ্জ ও সিপিসি-২, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌণে ৬টার দিকে রাজনগর উপজেলার টেংরা বাজার এলাকায় অভিযান চারিয়ে মামলার একমাত্র পলাতক আসামি মো মামুন মিয়াকে (২৮, পিতা আবুল মিয়া, নোয়াহাটি, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতার করে।