রমজান মাস উপলক্ষে নবীগঞ্জে হবিগঞ্জ জেলা যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত April 8, 2023
রমজান মাস উপলক্ষে নবীগঞ্জে হবিগঞ্জ জেলা যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি : পবিত্র রমজান মাস উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা যুবলীগ ৩ শতাধিক দরিদ্র অসহায় লোকজনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
শনিবার, ৮ এপ্রিল বিকেলে নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী সুমনের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী সুমন।
তিনি বলেন, যুবলীগ সব সময়ই এ দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সকল নির্দেশনা সংগঠনের সকল নেতা-কর্মীকে অতন্ত্র প্রহরীর মতো পালন করতে হবে।